• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে মাহিকে বিয়ে করলেন রাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০১:৪৯ পিএম
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে মাহিকে বিয়ে করলেন রাকিব

জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, রাকিব সরকারের এটি দ্বিতীয় বিবাহ। এর আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। তাদের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গিয়েছেন মাহি। তাদের সঙ্গে খেলার ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাকিব সরকারের সঙ্গে তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারের এখনো ডিভোর্স হয়নি। গাজীপুর রাকিবের কাছেই থাকছেন তিনি। বিয়ের কথা শুনে অঝোরে কাঁদছেন স্বপ্না আক্তার।

রাকিব সরকার ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনীতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি গাজীপুরেই আছেন। সঙ্গে রয়েছে তার প্রথম সংসারের দুই সন্তানও। রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এছাড়া তিনি গাড়ি ব্যবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার।

Link copied!