জয় বাংলা ছবিতে জাহারা-বাপ্পী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:৪৬ পিএম
জয় বাংলা ছবিতে জাহারা-বাপ্পী

সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা জাহারা মিতু। ছবিতে আরও অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। এটি পরিচালনা করবেন বরেণ্য নির্মাতা কাজী হায়াত। 

নতুন এই ছবিতে চু্ক্তিবদ্ধ হওয়ার পর বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেন, মুনতাসীর মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের মনে করছি। আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সবই করব।

‘জয় বাংলা’ হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা। তার ছবিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি গর্বের বলে মনে করছেন জাহারা মিতুও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জয় বাংলা’ আমার অনেক আগেই পড়া। আমার প্রিয় উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার অভিনয় করব। ভাবতেই ভালো লাগা কাজ করছে। সবার দোয়া চাই, যেন চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি। 

Link copied!