রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৪:৩৭ পিএম
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৪৫.৫৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৪.৪০।

রোববার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে এ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. একরামুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী, ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. একরামুল হাসান।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে (admission.ru.ac.bd) বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার মোট শিক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে ৩৩ হাজার ৪৪৭ জন উপস্থিত হন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন। উপস্থিতির হার ছিল ৭৫.৬৯%।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!