একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে খুলছে ঢাকা কলেজের আবাসিক হল।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনার পাওয়ার পর ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এজন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।






































