জাবিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৩:২৬ পিএম
জাবিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) নূর আলম বলেন, “জাহাঙ্গীরনগর এলাকা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটা লাশ পাওয়া গেছে। সাড়ে দশটার দিকে আমরা খোঁজ পাই। সঙ্গে সঙ্গে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। বাকিটা পুলিশ দেখবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বলেন, “লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত জানা মতে তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক আছি।” 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!