সেতুর পাশে মিলল যুবকের লাশ


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৪:২২ পিএম
সেতুর পাশে মিলল যুবকের লাশ

মানিকগঞ্জের সিঙ্গাইরে সেতুর পাশ থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিঙ্গাইর-চারিগ্রাম সড়কের দাশেরহাটি এলাকার একটি সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল ইসলাম মোল্লা জানান, সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ দেখে থানা-পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!