• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তোহা কাঁচা বাজার উচ্ছেদ না করার দাবিতে সংবাদ সম্মেলন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৮:২৭ পিএম
তোহা কাঁচা বাজার উচ্ছেদ না করার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর তোহা কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে তোহা কাঁচা বাজার ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাঁচা বাজার ব্যবসায়ী মফিজুর রহমান।

মফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “আমরা দীর্ঘ ২৬ বছর ধরে সরকারি নিয়মনীতি মেনে সেখানে সবজি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ শ্যামনগরের দুর্নীতিবাজ সহকারী কমিশনার (ভূমি) প্রকৃত ব্যবসয়ীদের ডিসিআর না দিয়ে ১৪৫ জন অসাধু ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সেখানে দোকান ঘরের ডিসিআর দিয়ে তিনি নিজেই সাইন বোর্ড ঝুলিয়ে কাঁচা বাজারটি উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছেন।” 

ওই ব্যবসায়ী আরও বলেন, “হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা দিয়ে দুর্নীতিবাজ সহকারী কমিশনারসহ (ভূমি) কয়েকজন কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পেটে লাথি মারার পাঁয়তারা চালাচ্ছেন।”
 

Link copied!