নোয়াখালীতে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৫:১৪ পিএম
নোয়াখালীতে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি মামলায় দখলদারদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। এ সময় সড়কের পাশে থাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত না করে সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। তাই কয়েক দিন ধরে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Link copied!