ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়ার ফ্লোরেন্স রন্ডি (৭৫) ও টাঙ্গাইল সদরের আয়েশা খাতুন (৬৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের তারাকান্দার আহমেদ অলি (৬৫) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিউতে ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৪ জন চিকিৎসাধীন। নতুন হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ২৮০টি নমুনা পরীক্ষায় ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।






































