• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:১৪ পিএম
অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

পাবনাতে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরকারী এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা কমার্স ভবনের সামনে একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রর্দশন করে। পরে কলেজের মূল ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে মানববন্ধনে মিলিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি ও তার বিরুদ্ধে স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, “কলেজের বিভিন্ন উন্নয়ন তহবিল হতে নামে বেনামে অর্থ তুলে সেই অর্থ আত্মসাৎ করেছেন এই অধ্যক্ষ। চলতি বছরে দুদকের মামলায় ও তদন্তে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এই দুর্নীতিবাজ অধ্যক্ষকে এই কলেজ থেকে দ্রুত অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।”

সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, “তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে তার নিজের বাড়িতে যাতায়াত করছেন। পরিবার পরিজন নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। কলেজের শিক্ষকরা তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কৌশলে নানাভাবে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে।”

Link copied!