পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০১:০৭ পিএম
পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বীরগঞ্জ উপজেলায় একটি ও ৯টায় বিরামপুরে আরেকটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহেল রানা (৩৮) ও তার স্ত্রী সেলিমা বেগম (২৮)। সোহেল রানা দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার লোকমান হোসেনের ছেলে এবং সেলিমা বেগম একই উপজেলার নিমনগর বালুবাড়ীর সিপাহীপাড়ার রোস্তম আলীর মেয়ে। দুর্ঘটনায় নিহত আরও একজন হলেন হযরত আলী (৬৫)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানবাদ এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম এবং বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। তারা  দুইজনই জানিয়েছেন এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, দিনাজপুর থেকে একটি মোটরসাইকেল যোগে সোহেল-সেলিমা দম্পতি ঘোড়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিরামপুরের এলাকায় টাটকপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

অন্যদিকে সকালে হযরত আলী দেবীগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ যাচ্ছিলেন। পথে উপজেলার বড়করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!