বিষপানে গৃহবধূর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৯:৫৫ এএম
বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগম (৪৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামে এ ঘটনা ঘটে।

আনোয়ারা বেগম ম্যাকপার্শ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Link copied!