৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০২:৩৫ পিএম
৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে পৌরশহরে অভিযান পরিচালনা করেন জেলা জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি। 

শেখ সাদি জানান, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় পৌর শহরের সিনেমা হল রোডের মেসার্স ইমদাদুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স জুলফিকার ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সততা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!