মা-মেয়েকে গলা কেটে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০১:৫২ পিএম
মা-মেয়েকে গলা কেটে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বাহুবলের দ্বিগাম্বর বাজার থেকে র‌্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের একটি দল হান্নানকে গ্রেপ্তার করে। রোববার (১৮ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব।

গ্রেপ্তার আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে।

র‌্যাব হবিগঞ্জ ক্যাম্পর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এ জোড়া খুনের ঘটনার পর থেকেই আব্দুল হান্নান পলাতক ছিল। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বাহুবল মডেল থানায় সোপর্দ করা হবে।

১৮ জুলাই সকালে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের একটি বিল্ডিংয়ের তিনতলা থেকে গলা কাটা অবস্থায় অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা দাসের (৮) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অঞ্জলি মালাকারের স্বামী সবজি বিক্রেতা সঞ্জিত দাস বাহুবল মডেল থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি হত্যা মামলা করেন। সঞ্জিত ওই বাড়িতে স্ত্রী ও মেয়েকে ভাড়া থাকতেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!