জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে মিলল ১০ হাত লম্বা একটি অজগর সাপ। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুরের সুপারি বাগানে ঘের দেওয়া জালে ধরা পড়ে সাপটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারতাপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন বাড়ির পাশে হাফিজুরের বাগানের একটি সুপারি বাগানে ঘের দেওয়া জালে রাতের কোন এক সময়ে আটকে যায়। সকালে আটকে থাকা ১০ হাত লম্বা অজগর সাপটি দেখতে পায় স্থানীয়া। পরে জালসহ সাপটি খোলা ময়দানে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির অজগর সাপটিকে নজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, “খবর পেয়ে ওই এলাকায় দ্রুত পুলিশ পাঠাই, যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। তৎক্ষণাৎ শেরপুর বন বিভাগকে ঘটনাটি জানাই। বন বিভাগের লোক এলে সাপটিকে হস্তান্তর করা হয়।”



































