পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২২, ০৮:৪৩ পিএম
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ মে) দুপুরে শৈলকুপা উপজেলার পূর্ব মাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুরা হলো গ্রামের আমজাদ মোল্লার মেয়ে সুমাইয়া (৮) ও একই গ্রামের লিটন মোল্লার মেয়ে লুবনা (১০)।

ওসি জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Link copied!