বিশ্বকাপ শেষেই আবার অবসরে যাচ্ছেন ৪০ বছর বয়সী ম্যানুয়াল নয়্যার। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি । এবারের বিশ্বকাপে অবসর ভেঙে ফিরেছেন। তবে এই অধ্যায়টা খুব দীর্ঘ হচ্ছে না। বিশ্বকাপ শেষ করেই অবসরে যাচ্ছেন এই গোলকিপার। গতকাল সংবাদ সম্মেলনে নিজেই এই খবর জানিয়েছেন।































