বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে কুনিয়া বাংলাদেশকে ভালোবাসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:৩৫ পিএম
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে কুনিয়া বাংলাদেশকে ভালোবাসি

বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশে যে উন্মাদনা দেখা যায় তা অন্য যেকোনো দেশকে হার মানাবে। বিশ্বমঞ্চের এই আসর উৎসবের জোয়ার নিয়ে আসে বাংলাদেশিদের মধ্যে। এই উন্মাদনা নজর কেড়েছে নেইমার-এমি মার্তিনেসদের। এবার জাপানের বিপক্ষে ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি ভক্তদের সমর্থনের কথা বিশেষভাবে তুলে ধরলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুনিয়া।

বিশ্বকাপজুড়ে ব্রাজিলের ম্যাচ অসাধারণ উদ্দীপনায় উপভোগ করা এবং দলের জয় উদযাপনে রাস্তায় বিশাল আয়োজন করে আলোচনায় আসা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন ফরোয়ার্ড মাথেউস কুনিয়া, ‘তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের পাশে থেকো, আমরা তোমাদের ভালোবাসি!’

হিউস্টনে রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে জাপান এগিয়ে গেলেও কাসেমিরো ও মার্টিনেলির গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

Link copied!