মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। তবে শুরুতেই উইকেট খোয়াতে হয় বাংলাদেশকে।
দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় সূচনা ভালো করতে পারেননি। দলীয় মাত্র ৬ রানের মাথায় এই জুটি ভাঙে। দলের মাত্র ৬ রানে জাকির ব্যক্তিগত ১ রানেই ফেরেন। নিজাত মাসুদের বলে আফসার জাজাইকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তার বিদায়ের পর অবশ্য জয় হাল ধরেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে। এই জুটি এখন পর্যন্ত বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৩৭ রান নিয়ে ব্যাট করছে। জয় ১১* ও শান্ত ২৪* রানে অপরাজিত আছেন।







































