টেস্ট থেকে বিদায়ক্ষণ জানালেন ওয়ার্নার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৫:৪৫ পিএম
টেস্ট থেকে বিদায়ক্ষণ জানালেন ওয়ার্নার

অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। ছিলেন অস্ট্রেলিয়া টেস্ট দলের সহ-অধিনায়কও। তবে বল টেম্পারিংয়ের দায়ে নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রলিয়া (সিএ)। দীর্ঘ বিরতির পর আবার দলে জায়গা পান। দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। তবে সাম্প্রতিক ভালো ফর্ম যাচ্ছে না এই অজি তারকার। এবার টেস্ট থেকে অবসরের ঘোষ দিলেন তিনি। আগামী বছরের ঘরের মাটিতে বিদায় জানাবেন ক্রিকেটের এই সংস্করণ। পাকিস্তানের বিপক্ষে খেলবেন শেষ ম্যাচ।

টেস্টে দীর্ঘদিন থেকে ব্যাটে রান পাচ্ছেন না ওয়ার্নার। গত দুই বছরে ১৭ টেস্ট খেলেছেন তিনি। মাত্র একটি  শতকের দেখা পেয়েছেন এই ওপেনার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেট অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে ২২ গজের খেলাকে বিদায় জানাবেন ৩৬ বছর বয়সী মারকুটে ব্যাটার।

শনিবার ডেভিড ওয়ার্নার জানান, "আমি সবসময় বলেছি বিশ্বকাপ হবে আমার শেষ ম্যাচ। আমি আমার পরিবারের কাছে ঋণী। যদি আমি ব্যাটে রান পাই তবে দলের হয়ে খেলব। তবে উইন্ডিজ সিরিজে খেলব না। পাকিস্তান সিরিজ খেলতে পারলে এটাই হবে শেষ।"

নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া ওয়ার্নার ক্যারিয়ারে ১০৩টি টেস্ট, ১৪২টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে মাঠ মাতিয়েছেন।

Link copied!