কাতার বিশ্বকাপ

ডি মারিয়ার ‍‍`বাজে কোচ‍‍` বলার জবাব দিলেন ভ্যান গাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০২:২৬ পিএম
ডি মারিয়ার ‍‍`বাজে কোচ‍‍` বলার জবাব দিলেন ভ্যান গাল

নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এলে তার সাবেক শিষ্য আনহেল ডি মারিয়ার মন্তব্য নিয়ে কথা বলেন। ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে ভ্যান গালের অধীনে খেলেছিলেন এবং শুক্রবার (৯ ডিসেম্বর)  আর্জেন্টিনার হয়ে খেলতে পারেন। তিনি ভ্যান গালকে ‍‍`এখন পর্যন্ত সবচেয়ে খারাপ কোচ‍‍` বলে অভিহিত করেছিলেন। এই মন্তব্যের বিষয় উঠলে ডাচ কোচ দ্রুত প্রতিক্রিয়া জানান।

ম্যানইউতে থাকাকালীন ডি মারিয়া ভ্যান গালের অধীনে খেলতেন। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানইউতে পাড়ি জমান তিনি। পাঁচ বছরের চুক্তি থাকলেও পরের বছরই দল ছাড়েন ডি মারিয়া। পরে তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কোচের সাথে তার সম্পর্ক ভালো ছিল না।

আর্জেন্টাইন বলেছিলেন, “আমি গোল করতাম, অ্যাসিস্ট করতাম। কিন্তু পরদিন কোচ আমাকে ভুল পাস দেখাতেন। তিনি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ কোচ।”

সংবাদ সম্মেলনে এই কথা উঠলে ভ্যান গাল বলেন, “তাহলে তিনি আমাকে সবচেয়ে খারাপ কোচ বলেছেন? সে দারুণ খেলে। কিন্তু আমি সম্ভবত তার বিপক্ষে খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। ফুটবল এভাবেই চলে। তার এভাবে বলা দুঃখজনক।”

নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের বিপক্ষে খেলেছিল। ডাচরা দুটি মিস করে পেনাল্টি শ্যুটআউটে হেরেছিল। এবার কোয়ার্টার ফাইনালে লড়াই। উভয় দেশ জোর দিয়ে আশা করছে, ম্যাচটি শ্যুটআউট ছাড়াই ফলাফলের দিকে গড়াবে।

Link copied!