কাতার বিশ্বকাপ

এক গোলে সাড়ে ছয় দশকের রেকর্ড পেপের দখলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৩:২৩ এএম
এক গোলে সাড়ে ছয় দশকের রেকর্ড পেপের দখলে

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নেওয়া শট হেডে প্রতিপক্ষের জালে পাঠান পর্তুগিজ ডিফেন্ডার পেপে। তাতেই রেকর্ড বুকে উঠে যান পেপে। প্রায় সাড়ে ছয় দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড হলো।

বিশ্বকাপের মঞ্চে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সের গোলের রেকর্ডটি এতদিন ছিল সুইডেনের গুনার গ্রেনের দখলে। ১৯৫৮ আসরে সেমি-ফাইনালে তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষে ৩৭ বছর ২৩৬ দিন বয়সে গোল করেছিলেন তিনি। তার চেয়ে প্রায় দুই বছর বেশি বয়সে (৩৯ বছর ২৮৩ দিন) গোল করে গ্রেনকে ছাড়িয়ে গেলেন পেপে।

সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বেশি বয়সী গোলদাতা পেপে। ১৯৯৪ সালের বিশ্বকাপে ক্যামেরুনের জার্সিতে গ্রুপ পর্বে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন রজার মিলার।

নিজ দেশের ক্ষেত্রে রেকর্ডটি অবশ্য পেপের। এবারের আসরেই গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ৩৭ বছর ২৯৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

Link copied!