প্রায় সব প্রতিপক্ষ গোলরক্ষকই লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আগে চিন্তায় থাকেন। এই আর্জেন্টাইন ফুটবল যাদুকরের সামনে অসহায় হয়ে যাননি এমন গোলরক্ষকের সংখ্যা খুবই কম! অথচ চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মেসিকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছিলেন পোল্যান্ড গোলরক্ষক সজনি। মেসির পেনাল্টি বিশ্লেষণ করেছেন, তাই ঠেকিয়ে দিবেন বলে হুঙ্কার ছুড়েছিলেন তিনি।
বিধাতার কি নিয়তি! ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি পেলো আর্জেন্টিনা। যদিও ৩৭তম মিনিটে রেফারির দেওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক হচ্ছে ফুটবল বিশ্বে।
তবে পেনাল্টি পেয়ে যেন নিজের কথা রাখার সুবর্ণ সুযোগ উঁকি দিচ্ছিল পোলিশ গোলরক্ষক সজনির মনে। গোলপোস্টে যাওয়ার আগে অধিনায়ক রবার্ট লেভানডোভস্কিকেও হয়তো বলে গেলেন, চিন্তা করো না, আমি আছি তো!
আসলেই তিনি ছিলেন! আগেই বুঝে গিয়েছিলেন বা পাশে শট নিতে যাচ্ছেন মেসি। তাই একটু আগেই বা পাশে ঝুকে ছিলেন! মেসির নেওয়া গোলার মতো শট ঠেকিয়ে সাথে সাথেই উল্লাসে মেতে উঠলেন। জোর গলায় হয়তো বলতে চাইলেন, দেখো আমি যেটা বলেছি সেটাই করেছি।
শুধু পেনাল্টি নয়, পুরো ম্যাচেই এদিন যেন মেসিকেই আটকাতে নেমেছিলেন সজনি। মেসি যে শটই নিয়েছেন অবলীলায় ফিরিয়ে দিয়েছেন তিনি। ফলে বলায় যায়, কথা রেখেছেন সজনি।











![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)







