সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:২৩ পিএম
সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। এক দিনের বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল।


এই পর্বকে সামনে রেখে সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা।
অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা মাত্র ২৬ দশমিক ১২ শতাংশ।


স্পেনও রয়েছে শক্ত অবস্থানে।


বেলজিয়ামের বিপক্ষে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।
নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইকে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে সুপার কম্পিউটার। তবু শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হয়েছে।


তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, আর নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ।


বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেভারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যান অনেক সময় বাস্তবতার সঙ্গে মিলে গেলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই।

Link copied!