স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৬ পিএম
স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। তার দুর্দান্ত পারফরম্যান্সে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন জয় ছিনিয়ে নিতে না পারায়; গ্রুপপর্বে থেকে ছিটকে যায়।

দ্বিতীয় রাউন্ডে আজ আর্জেন্টিনার মতো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলও কেপ ভার্দের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে নাকানি চুবানি খায়। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ৩-২ গোলে হারলেও শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে যায়।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি আফ্রিকার দেশ কেপ ভার্দে। কিন্তু জিতে নিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। তাদের এই লড়াই বিশ্বকাপের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। 

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় সতীর্থদের ভূঁয়সী প্রশংসা করে ভোজিনহা বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের সমান টক্কর দিয়েছি। শেষ পর্যন্ত লড়াই চালিয়েছি। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আমরা নিজেদের পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট এবং গর্বিত। বিদায় নেওয়ায় অবশ্যই আমরা দুঃখিত। তবে পাশাপাশি সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমি সকল সতীর্থ, টেকনিক্যাল দল, ফেডারেশন এবং ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের সমর্থনে এখানে ছুটে এসেছিল।’

কেপ ভার্দের ৪০ বছয়র বয়সী এই গোলকিপার আরও বলেন, ‘এবার ভবিষ্যতের দিকে তাকানোর সময়। আশা করছি, এরপর থেকে সব ভালো জিনিসই হবে। আমাদের দলটা দারুণ। প্লেয়ারদের মান ভালো। হয়তো ভবিষ্যতে এদের আমরা বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখব।’

Link copied!