দীর্ঘ বন্ধের পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:০৬ পিএম
দীর্ঘ বন্ধের পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১২ সেপ্টেম্বর) থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথম দিনে শিক্ষার্থীদের বরণ করে নিতে এভাবেই উৎসবের সাজে সাজানো হয় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান।

করোনা সংক্রমণ মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশমুখে শিক্ষক-শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।

করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখেই রাখা হয় হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও হাত জীবাণুমুক্ত করে বিদ্যালয়ে প্রবেশ করেন।

শুধু জীবাণুনাশক নয়, শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থাও।

দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী সবাই।


স্থান: রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়।
ছবি : কামরুল ইসলাম

Link copied!