আওয়ামী লীগের উপদেষ্টাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ১১:২২ এএম
আওয়ামী লীগের উপদেষ্টাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
ফাইল ফটো

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যু নিয়ে দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ‍আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী ইশতেহার প্রণয়নসহ নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করবেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!