আইএসপিআরের নতুন পরিচালক নিয়োগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৫:৪৫ পিএম
আইএসপিআরের নতুন পরিচালক নিয়োগ
সামি-উদ-দৌলা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইএসপিআরের বর্তমান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট কর্নেল সামি। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৩ জুন বর্তমান আইএসপিআর পরিচালক আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সংস্থাটির পরিচালক হন।

Link copied!