করোনায় আরও ৩১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৫:১৫ পিএম
করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৭০ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ১৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। 

এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। 

২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৪ জন।

এ সময় ঢাকা বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ৫, বরিশালে ২, রংপুরে ২ ও ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!