রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৯:৫২ এএম
রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

রাজধানীর রাজারবাগ মোড়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৮ বছর হবে বলে জানায় পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, মধ্যরাতে রাজারবাগ মোড়ে কোনও একটি যানবাহন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা।

Link copied!