ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৮:২২ এএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার
সানজনা মোসাদ্দিকা

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে সানজনা মোসাদ্দিকা নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর পুলিশ তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইডাল নোট’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সানজনা মোসাদ্দিকা তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজনা। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজনাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সানজনার বাবা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি-ও দিতে পারছিলেন না। বাবার প্রতি রাগ–ক্ষোভ থেকে সানজনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!