‘বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০১:৩০ পিএম
‘বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই’
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী।” 

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমি চত্বরে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আর্ট ক্যাম্প উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সে কারণে জাতিসংঘে শান্তির সংস্কৃতি ও মানুষের ক্ষমতায়নবিষয়ক প্রস্তাব তুলেছেন তিনি। সেই প্রস্তাব পাসও হয়েছে। আমরা সারা বিশ্বে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।”

এদিকে ৪ ডিসেম্বর (শনিবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এর মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দেবেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন।

Link copied!