প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেসকো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেসকো ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেসকোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।






























