পথে বের হলে এখন ব্যাটারিচালিত স্কুটির চলাচল দেখা যায়। বিশেষ করে নারীরা কর্মক্ষেত্রে আসার পর স্কুটির ব্যবহার যেন বেড়ে গেছে। প্রতিদিনের অফিসে যাওয়ার সময় যানবাহনের যক্কি ঝামেলা এড়াতে স্কুটিতে যাওয়াই ভালো উপায়। এর মধ্যে ব্যাটারিচালিত হওয়ায় জ্বালানি খরচও কম। সময়ও বাঁচে।
এখন অনেকেই নতুন স্কুটি কেনার কথা ভাবছেন। কিন্তু কেমন স্কুটি কিনবেন, কোন বিষয়গুলো দেখে নিতে হবে তা অনেকেই জানেন না। স্কুটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা জানাব এই আয়োজনে_
• ব্যাটারিচালিত স্কুটি কেনার আগে গতি দেখে নিন। ঘণ্টায় ২৫ কিলোমিটার গতি থেকে শুরু করে ৯০ কিলোমিটার পর্যন্ত গতির ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে। গতি অনুযায়ী দাম হবে। প্রয়োজন অনুযায়ী কেমন গতির স্কুটি কিনবেন তা আগেই বুঝে নিন।
• ব্যাটারিচালিত স্কুটি একবার পুরো চার্জ করে নিলে কতটা পথ চলবে তা জেনে নিন। সাধারণত পুরো চার্জে এগুলো ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অনেক স্কুটি আবার ১৫০ কিলোমিটার যায়। কেনার আগে জেনে রাখুন, এটি কত সময় চলবে। এতে গন্তব্যে পৌঁছনোর আগেই পর্যাপ্ত চার্জ করে নেওয়া যাবে।
• ব্যাটারিচালিত স্কুটি বাড়িতে চার্জ দিয়ে নিবেন। কিন্তু রাস্তায় কখনও চার্জ ফুরিয়ে গেলে কোথাও চার্জ দেওয়া যাবে কিনা এটিও জেনে নিন। কেনার আগে দেখে নিন, কোথায় বা কোন পেট্রোল পাম্পে এটি চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
• স্কুটি খুব হালকা হয়। তাই আপনি এটা সহজেই চালাতে পারবেন। তবে আপনার ওজন বুঝেও এগুলো কিনতে হবে। কারণ যার ওজন বেশি, তার এই গাড়ি চালাতে সমস্যা হবে। গাড়ির পিছনে কেউ বসলে সেই ওজও বহনের ক্ষমতা স্কুটির রয়েছে কিনা তাও দেখে নিন।
• ব্যাটারিচালিত স্কুটির দাম তুলনামূলক কম হয়। কিন্তু উন্নত মানের স্কুটির দামও কিন্তু কম নয়। আপনার চাহিদা অনুযায়ী স্কুটি পছন্দ করুন এবং সেই অনুযায়ী বাজেট করে নিন। ব্যাটারির ক্ষমতা, গতিবেগ বাড়লে স্কুটির দামও বাড়বে।






































