• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আচারি সবজির সহজ রেসিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০১:৫৬ পিএম
আচারি সবজির সহজ রেসিপি

আমাদের দেশে অনেকেই আছেন যারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না। বিশেষ করে শিশুরা সবজি খেতে অনীহা দেখায়। অথচ আমাদের পুষ্টির চাহিদা মেটাতে সবজির গুরুত্ব রয়েছে।

আজকের আয়োজনে আমরা জেনে নেব সবজির এমন একটি রেসিপি, যা একদিক থেকে পুষ্টিগুণে সেরা, অন্যদিকে মুখরোচক। আসুন জেনে নিই আচারি সবজির সহজ রেসিপি।

যা যা লাগবে

•    গাজর- ১কাপ
•    পটোল- ১কাপ
•    ব্রকলি- ১কাপ
•    বাঁধাকপি- ১কাপ
•    ক্যাপসিকাম- ১.৫কাপ
•    লেবু- ১.৫ চা চামচ
•    আচারের তেল- ১.৫টেবিল চামচ
•    রসুন (আস্ত)- ১/৪কাপ
•    রসুন (বাটা)- ২ টেবিল চামচ
•    সরিষার তেল- ১ কাপ
•    সাদা সিরকা- ৩ টেবিল চামচ
•    চিনি- ২টেবিল চামচ
•    মেথি- ১ টেবিল চামচ
•    কালোজিরা- ১ টেবিল চামচ
•    সরিষা বাটা- ২টেবিল চামচ
•    পোস্ত বাটা- ১ টেবিল চামচ
•    পাঁচফোড়ন গুঁড়া- ১/২টেবিল চামচ
•    মরিচগুঁড়া- ২ টেবিল চামচ
•    হলুদগুঁড়া- ১ টেবিল চামচ
•    ভাজা গোলমরিচের গুঁড়া- পরিমাণমতো
•    লবণ- পরিমাণমতো

যেভাবে বানাবেন

প্রথমে একটি কড়াইতে সরিষার তেল গরম হতে দিন। এরপর এতে ধীরে ধীরে মেথি, কালোজিরা, আস্ত রসুন, রসুনবাটা, সরিষাবাটা, পোস্তবাটা, হলুদগুঁড়া এবং মরিচগুঁড়া দিন। অল্প জ্বালে ভালো করে মসলাগুলো কষিয়ে নিন। 

এবার কষানো মশলায় গাজর, পটোল ও লবণ দিয়ে ২ মিনিট ঢাকনা দিয়ে রেখে রাখুন। তারপর ব্রকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখুন।

এরপর ক্যাপসিকামের সঙ্গে লেবুর রস মিশিয়ে নেড়ে নিন। আবারও ২ মিনিট ঢেকে রাখুন। ২ মিনিট পর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে ভালোভাবে সবজি নাড়াচাড়া করে ঢেকে রাখুন। এবার আচারের তেল দিয়ে সবজি ভালোভাবে নেড়ে নিন। নামানোর আগে ভাজা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন।

হয়ে গেল আপনার মজার আচারি সবজি। জমে উঠবে আপনার খাওয়ার প্লেট। ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন এই মুখরোচক আচারি সবজি। 

Link copied!