• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭
বিশ্ব ওজোনস্তর দিবস ২০২১

পরিবেশবান্ধব জীবনেই রক্ষা পাবে ওজোনস্তর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৪:২৯ পিএম
পরিবেশবান্ধব জীবনেই রক্ষা পাবে ওজোনস্তর

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিশ্ব ওজোনস্তর দিবস। প্রতিবছর এই দিন সারাবিশ্বে দিবসটি পালিত হয়। বিশ্বের ওজন স্তরের ধারাবাহিক পরিবর্তন ও কীভাবে এই পরিবর্তনকে ইতিবাচক করা যায় সেই বিষয়ে আলোচনা ও পর্যালোচনার জন্যই পালিত হয় দিবসটি।

বিশ্বের ওজোনস্তর ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি প্রথম নজরে আসে ১৯৭৫ সালে।  আন্টার্কটিকায় ওজোন স্তরের উপর ব্যাপক ক্ষতির সন্ধান পান বিজ্ঞানীরা। এরপর ১৯৮৭ সালে এই ক্ষতি ভয়াবহ স্তরে পৌঁছায়। কীভাবে এই ক্ষতির হাত থেকে বাঁচা যায় তা নিয়ে চিন্তা ও পরিকল্পনা শুরু করেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায়, ওজোনস্তরের এই ক্ষতির কারণ হচ্ছে মানুষের নানা পরিণাম চিন্তাহীন কাজকর্ম। মানুষের চিন্তাহীন কাজকর্মের কারণে ধীরে ধীরে বিশ্বের ওজোনস্তর ক্ষতির দিকে যাচ্ছে। বিজ্ঞানীরা জানান, ওজোন ডিপ্লেটিং সাবস্টেনসেস (ওডিএস)-এর জন্য় দায়ী মানুষের কাজকর্ম।

ওজোনস্তরের এই ক্ষতি পুষিয়ে নিতে 'মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট'- পরিকল্পনা করছে মানুষ। এতে ওডিএস (ODS)-কে নিয়ন্ত্রণ করা যাবে কিছুট। তবে এ বিষয়ে মন্ট্রিয়েল  পরিবেশ চুক্তিই গুরুত্বপূর্ণ।

ওডিএস নিয়ন্ত্রণ করে ওজোনস্তর সুরক্ষিত করার এই যুগান্তকারী চুক্তির দিনকেই ১৬ সেপ্টেম্বর তাই বিশ্ব ওজোন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

তবে এজন্য় ,মানুষকেই ভূমিকা রাখতে হবে বলে জানান বিজ্ঞানীরা। গোটা বিশ্বের মানুষকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। এমন খাদ্য ও পোশাক ব্যবহার করতে হবে বা এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে তা চারপাশের পরিবেশ-প্রকৃতির উপর বিরূপ প্রভাব না ফেলে।

স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস করতে হবে। স্থানীয়ভাবে খাদ্য ও পোশাকের ব্যবস্থা করতে হবে। এতে তেল পুড়িয়ে গাড়ির ব্যবহার কম হবে। কার্বন পুড়বে না, পরিবেশের ক্ষতিও হবে না।

 

সূত্র: সিএনএন

Link copied!