• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মানবদেহের বিচিত্র তথ্য (পর্ব-২)


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:২৪ পিএম
মানবদেহের বিচিত্র তথ্য (পর্ব-২)

জানার তো শেষ নেই। এমন মজার অনেক তথ্য আছে যা আমরা জানি না। বিজ্ঞানিরা কিছু তথ্যের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও দিয়েছেন। গবেষণায় তারা প্রমাণ পেয়েছেন এবং মানবদেহের অজানা তথ্যগুলো তুলে ধরেছেন। মজার এই তথ্যের কিছু জানাব আজকের আয়োজনে_

  • ২৪ ঘণ্টায় একজন মানুষ গড়ে ৪ হাজার ৬৮টি শব্দ ব্যবহার করে।
  • লজ্জায় মুখমন্ডলের সঙ্গে সঙ্গে পাকস্থলীও লাল বর্ণ ধারণ করে।
  • প্রাপ্ত বয়স্ক মানুষ দৈনিক ২৩ হাজার বার শ্বাস-প্রশ্বাস নেয়।
  • কাউকে ২০ সেকেন্ড জড়িয়ে ধরে রাখলেন। যাকে জড়িয়ে ধরবেন সেই ব্যক্তির শরীরে অক্সিটসিন নিঃসরণ হয়। এতে সেই ব্যক্তি আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে।
  • মৃত্যুর পরও নখ ও চুলের বৃদ্ধি কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে।
  • একজন ব্যক্তির দৈনিক ৬০ থেকে ১০০টি চুল ঝড়ে পড়ে।
  • ঠাণ্ডা ঘরে ঘুমালে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়।
  • মানবদেহে দৈনিক ৩ লাখ কোটি নতুন রক্তকণিকা তৈরি হয়। 
  • চুল ৫০ ভাগ কমে গেলে মাথায় টাক দৃশ্যমান হয়।
  • বিমান ভ্রমণে সময় মানুষের চুলের বৃদ্ধি দ্বিগুণ গতিতে হয়।
  • পায়ের নখের তুলনায় ৪ গুণ বেশি দ্রুত বৃদ্ধি পায় হাতের নখ।
  • ৬০ বছর বয়সের পর অধিকাংশ মানুষের জিহ্বার স্বাদ কমে আসে।

 

সূত্র: ব্রাইট সাইড, দ্য হেলদি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

Link copied!