সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
এনআরবি ব্যাংক লিমিটেড।
পদের নাম
ইউনিট হেড, অব করপোরেট ব্যাংকিং।
পদের সংখ্যা
উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা
মাস্টার্স পাস।
অভিজ্ঞতা
কমপক্ষে ১২ বছর। এরমধ্যে ৩ বছর যেকোনো কমার্শিয়াল ব্যাংকে ইউনিট হেড হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাজেট প্রণয়ন করার সক্ষমতা থাকতে হবে। করপোরেট ব্যাংকিং, ট্রেড সার্ভিস ও লোকাল আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা
সর্বোচ্চ ৪৫ বছর।
মাসিক বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা বিডিজবসের অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৫ আগস্ট, ২০২২।































