আফগানিস্তানের বিগত সরকারের পতন, সামরিক বাহিনীর ব্যর্থতা আর মার্কিন সেনা প্রত্যাহারে বিষয়ে তথ্য গোপন করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি পর্যবেক্ষণ সংস্থা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) এ তথ্য প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, “আফগানিস্তানের বাসিন্দা ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পরিচয় গোপন রাখার জন্য কিছু প্রতিবেদন সরকারি নথি থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল। তবে প্রতিবেদনগুলো পুনরুদ্ধারের এখতিয়ার এসআইজিএআরের রয়েছে।”
এসআইজিএআর জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগন এসব গোপন তথ্য প্রকাশ করলে আগস্টে আফগানিস্তানে কী ঘটেছিল তার পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আফগান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে এসব তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থটি।
তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। যদিও আফগানদের নিরাপত্তা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয় বলেই দাবি করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।




































