• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আবারও করোনার উৎসের খোঁজে ডব্লিউএইচও, চীনের আপত্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৫:১৫ পিএম
আবারও করোনার উৎসের খোঁজে ডব্লিউএইচও, চীনের আপত্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের দুই দফা তদন্তেও করোনার উৎস নিয়ে কোনো কূলকিনারা পাননি বিশেষজ্ঞরা। এরপরও আবার চীনে করোনার উৎস খুঁজতে অনুসন্ধানী দল পাঠাতে চায় ডব্লিউএইচও।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর থেকেই এর বিস্তার শুরুর ঘটনা নিয়ে প্রচলিত আছে অনেক গুজব আর মতবাদ। অনেকে দাবি করেন, চীনের উহানে সামুদ্রিক প্রাণীর মার্কেট থেকে প্রথম করোনা ছড়ায়। 

আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকের অভিযোগ, চীনের গবেষণাগার থেকে ছড়িয়েছে ভাইরাসটি। যদিও চীন এই দাবি বারবারই অস্বীকার করছে।

এর আগে ডব্লিউএইচওর বিজ্ঞানীরা চীন সফর করেও ভাইরাসের উৎপত্তি কীভাবে হলো, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে চীনের বিজ্ঞানীদের সঙ্গে তদন্ত চালিয়ে ডব্লিউএইচও জানায়, সম্ভবত বাদুড় থেকেই এই ভাইরাস ছড়িয়েছে। 

বিবিসি ও রয়টার্স জানায়, এবার নতুন করে ২৬ সদস্যের বিজ্ঞানীদের একটি দল গঠন করেছে ডব্লিউএইচও। যারা করোনাভাইরাসের উৎপত্তি ও উৎস জানার চেষ্টা করবে দলটি। ডব্লিউএইচও জানায়, করোনার উৎস জানার শেষ সুযোগ এটি। তাই চীনের প্রতি সব ধরনের সহযোগিতার আবেদন জানিয়েছে সংস্থাটি।

তবে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত চেন শু দাবি করেন, এর আগে দুবার চীনে দল পাঠিয়েছে ডব্লিউএইচও। চীনও বিজ্ঞানীদের সঙ্গে যৌথ প্রতিবেদন প্রকাশ করে। তাই আর কোনো দলকে চীনে পাঠানোর দরকার নেই বলে মনে করছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!