তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ৪৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৩:৪৬ পিএম
তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ৪৬

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

বিবিসি জানায়, কাওসিউং শহরের একটি আবাসিক-বাণিজ্যিক ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে চার ঘণ্টার বেশি সময় লেগেছে।

এ পর্যন্ত ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্তকারী দল।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের ডেকে সেসব সরিয়ে সিঁড়ি ফাঁকা করে নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা সতর্ক করে জানান, ভবনের ৭ ও ১১ তলায় এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তবে টাওয়ারটির নিচে পণ্যের স্তুপের থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের আগে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। বিদ্যুতের লাইন থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

Link copied!