• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

খালিদা জারারকে কারামুক্তি দিল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৫:১০ পিএম
খালিদা জারারকে কারামুক্তি দিল ইসরায়েল

প্রায় দুই বছর আটক থাকার পর মুক্তি পেয়েছেন বিখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি খালিদা জারার। আল-জাজিরা জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেনিন শহরের পশ্চিমে সালেম সীমান্তচৌকি দিয়ে ফিলিস্তিনে ফেরেন তিনি।

ফিলিস্তিনের বামপন্থী রাজনীতির পরিচিত মুখ ও বিলুপ্ত ফিলিস্তিনি লেজিসলেটিভ কাউন্সিলের (পিএলএ) সদস্য ৫৮ বছর বয়সী খালিদা। ২০১৯ সালের ৩১ অক্টোবর জারারকে রামাল্লায় নিজ বাড়ি থেকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী।

এর মাত্র আট মাস আগেই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। আগের দফায় বিনা বিচারে তাঁকে ২০ মাস জেলে রাখা হয়েছিল।

২০১৯ সালে তাঁর বিরুদ্ধে ‘বেআইনি সংগঠন’ পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। ইসরায়েলের আদালতে বিচারে জেল হয় খালিদার।

জুলাইয়ে তাঁর ৩১ বছর বয়সী মেয়ে সুহা মারা গেলেও দাফন অনুষ্ঠানে যোগ দিতে বা শেষ দেখা করারও সুযোগ দেওয়া হয়নি তাকে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খালিদার মতো অনেককেই ইসরায়েল আটক করে রেখেছে বলে অভিযোগ তুলেছে রামাল্লাভিত্তিক মানবাধিকার সংগঠন আদামির প্রিজনার্স।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!