• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

অস্ট্রেলিয়ায় ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:৫২ এএম
অস্ট্রেলিয়ায় ভূমিকম্প

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মেলবোর্ন শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।

বিবিসি জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে ভূমিকম্প অনুভূত হয়।

প্রতিবেশী দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসেও (এনএসডব্লিউ) ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে ভিক্টোরিয়ার জরুরি সেবাদানকারী সংস্থা জানায়, বাসিন্দাদের ভূমিকম্পের সম্ভাব্য প্রভাবের (আফটারশক) জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। বেশ কয়েকটি উঁচু টাওয়ার এবং একটি শহরের হাসপাতালও খালি করা হয়েছে। ক্ষতির কারণে কিছু শহরের ট্রাম লাইন বন্ধ রয়েছে।

ভূমিকম্পের ভিডিও চিত্র গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দেশটির কর্তৃপক্ষ জানায়, ভিক্টোরিয়ার বাসিন্দারা বিপদে রয়েছেন। ভূমিকম্প-পরবর্তী বিপর্যয়ের শঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে সরে যাওয়ার নির্দেশণা দেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি না চালানোর কথাও জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!