অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করালেন পথচারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৪:৫৮ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করালেন পথচারী

অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্রসৈকতে এক বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তবে তার মুখে কোনো মাস্ক ছিল না।

তাই মাস্কহীন সাবেক প্রধানমন্ত্রীর সেই ছবি তুলে পুলিশে অভিযোগ করেন এক পথচারী। ফলে টনি অ্যাবটকে গুনতে হলো ৫০০ ডলার জরিমানা। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এই খবর জানায়।

যদিও টনির দাবি, সকালবেলায় সাগরতীরে ব্যায়াম করতে বেরিয়েছিলেন। সে সময় শুধু কফি খাওয়ার উদ্দেশ্যেই মাস্ক খুলেছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন “স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমি শরীর চর্চা করছিলাম। শরীরচর্চার সময় মাস্ক পরা বাধ্যতামূলক না। তবে জরিমানার কারণে প্রতিবাদ করে পুলিশের সময় নষ্ট করতে চাই না।”

প্রতিদিনই অস্ট্রেলিয়ায় ২ হাজারের বেশি করোনা রোগী ধরা পড়ছে। করোনার ডেলটা ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে জারি আছে কঠোর লকডাউন। তাই মাস্ক না পরলে জরিমানা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে।

Link copied!