• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ক্ষমা চাইলেন আশরাফ গনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৩:০৮ পিএম
ক্ষমা চাইলেন আশরাফ গনি

নিজ কৃতকর্মের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি। ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছিলেন এই নেতা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিবিসি জানায়, টুইটারে এক ভিডিও বার্তায় আশরাফ গনি বলেছেন, “কাবুল ছেড়ে আসা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।” এছাড়াও তিনি অনুতাপ জানিয়ে বলেন, দেশের জনগণকে ছেড়ে পালাতে চাননি তিনি, কিন্তু “এটাই তার হাতে একমাত্র উপায় ছিল”।

আফগানিস্তান থেকে ১৬ কোটি ডলার নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করে গনি আরও বলেন, এসব অভিযোগ ‘ভিত্তিহীন’। এছাড়াও তার দাবি, তালেবানের ব্যাপক সহিংসতা এড়াতেই তার দেশ ছেড়েছেন তিনি। “কাবুলের ষাট লাখ নাগরিককে বাঁচাতেই” তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এসময় আফগানিস্তানকে একটি “গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে” হিসেবে গড়ে তুলতে ২০ বছর কাজ করেছেন উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, তার পরিণতি আগের শাসকদের মত বেদনাদায়ক হওয়ায় তিনি ‘গভীরভাবে অনুতপ্ত’।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!