হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:১১ এএম
হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি

হরমুজ প্রণালী পার হওয়ার সময় ওমানের রুট থেকে ছয়টি জাহাজকে অন্য পথে পাঠিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি) সদস্যরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, ছয়টি জাহাজ ওমানের করিডোর থেকে তাদের গতিপথ পরিবর্তন করেছে।

ওই এলাকায় আইআরজিসি’র নৌকাগুলো টহল অব্যাহত রেখেছে। উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, শনিবার থেকে ওই জাহাজগুলো পূর্বনির্ধারিত রুট থেকে আসে। এসব রুট ইরান থেকে ইরান থেকে ওমান উপকূলের কাছাকাছি ছিল। পরে গতিপথ পরিবর্তন করে দুটি তেহরান এবং বাকি চারটি জাহাজ উপসাগরে ফিরে এসেছে। আইআরজিস ইরানের ‘নিরাপদ পথ’ হিসেবে বর্ণিত পথ ছাড়া অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা দিয়ে আসছে।

এদিকে ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর তেহরানের সঙ্গে দোহার সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু হয়েছে।

আব্বাস আবদোলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের পর ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Link copied!