• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

২০০ কোটি টাকা তছরুপের মামলায় ফাঁসছেন নোরা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:২৩ পিএম
২০০ কোটি টাকা তছরুপের মামলায় ফাঁসছেন নোরা!

বলিউডের বর্তমান হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। তার শরীরী হিল্লোলে কুপোকাত হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এই মোহনীয় অভিনেত্রী এবার ফেঁসে যাচ্ছেন আর্থিক কেলেঙ্কারি মামলায়। আজ বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর জিনিউজ ইন্ডিয়ার।

ইডি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই মামলায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। মানিলন্ডারিং বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

২০০ কোটি টাকা তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তদন্তকারীদের অনুমান, তছরুপ করা অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনকে ফাঁসিয়েছিল অভিযুক্ত।

নোরা ফাতেহিকে একজন কানাডিয়ান মডেল-অভিনেত্রী। ‘বিগ বস’-এর ঘরেও তাকে দেখা গিয়েছিল। একাধিক বলিউডি সিনেমায় আইটেম ডান্স করেছেন তিনি। ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘বাটা হাউস’-এর মতো ছবিতে অভিনয়ও করেছেন। 

Link copied!