এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। তার চেয়েও বেশি আলোচনা চলছে ববি দেওলকে নিয়ে। সিনেমায় খুব বেশি সময়ের জন্য না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় নিজের ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের জন্য ববি প্রশংসিত হলেও ‘অ্যানিম্যাল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি। এক দিকে ছবি নিয়ে চলছে বিতর্ক। এরই মধ্যে বিমানবন্দরে এক অন্য এ ঘটনায় নতুন করে আলোচনায় ববি।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, বিমানবন্দরে ববি দেওলকে দেখে সেলফি তোলার চেষ্টা করেন এক ভক্ত। কিন্তু ধাক্কা দিয়ে ওই ভক্তকে সরিয়ে দিলেন তিনি। এগিয়ে গেলেন নিজের গন্তব্যের দিকে। এই ঘটনা ঘটার পরেই ছড়িয়ে পড়েছে সেই ছবি। অনেকে মন্তব্য করেছেন, ছবিতে যেমন মেজাজে দেখা গিয়েছিল তাকে, বাস্তবেও তার মেজাজ তেমনই।
‘অ্যানিম্যাল’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তা-ই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে।









![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)





