হ্যাকারদের কবলে শাবনূর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:৩৩ পিএম
হ্যাকারদের কবলে শাবনূর

অস্ট্রেলিয়ার সিডনী প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ দিন সিনেমা থেকে দূরে। তাই তার ভক্তদের সঙ্গে বাড়ছিল দূরত্ব। সেটা উপলব্ধি করতে পেরে নেট দুনিয়ায় আসেন তিনি। ফেসবুক পেইজ, ইনস্টাগ্রাম ও ইউটিউবে খোলেন আ্যাকাউন্ট। উদ্দেশ্য, ভক্তদের সঙ্গে যুক্ত থাকা। তবে এতেই পড়েছেন বিপত্তিতে। তার সবগুলো সামাজিক মাধ্যম হ্যাকারদের দখলে। নিজের ফেসবুক আইডিতে এমনটা জানিয়েছেন তিনি।

শাবনূর লিখেছেন, “কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কি না। তবে এতটুকু বলতে চাই, পুরোপুরি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আমার আইডিগুলো থেকে কোনোকিছু পোস্ট হলে তা আমি করছি না। আমি আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবো।”

দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় না করলেও আগের মতই জনপ্রিয় শাবনূর। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেইজ খুলেছিল অনেকে। এতে নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।

Link copied!