সৌরভের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফেরালেন রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১২:৩১ পিএম
সৌরভের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফেরালেন রণবীর

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে বলিউডে। সেখানকার খ্যাতিমান প্রযোজক লাভ রঞ্জন ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগে।

ঘোষণার পর থেকে শুরু হয় জল্পনা—কে হবেন সৌরভ। নাম উঠে আসে কয়েকজন অভিনেতার। তার মধ্যে এগিয়ে ছিলেন রণবীর কাপুর। তাকে সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাবও দেওয়া হয়। তবে তিনি সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রণবীরের কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, তিনি কারও জীবনীচিত্রে অভিনয় করতে আগ্রহী নন।

অবশ্য রণবীর ইতিপূর্বে বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন এবং ব্যাপক প্রশংসিত হয়েছেন। তাই সবার ধারণা ছিল, সৌরভের চরিত্রটাও তিনি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তবে রণবীর জানান, সঞ্জুবাবার ব্যাপারটা তার কাছে একদমই আলাদা। এর বাইরে আর কোনো বায়োপিক করতে চান না তিনি।

রণবীরের পর শোনা গিয়েছিল কলকাতার পরমব্রতর কথা। কিন্তু প্রযোজক তাকে নিয়ে আগ্রহী নয়। এ কারণে অন্য কাউকে খোঁজা হচ্ছে সৌরভের বায়োপিকের জন্য। এমন মুহূর্তেই গুঞ্জন ছড়িয়েছে, বায়োপিকে সৌরভ নিজেই নাকি থাকতে পারেন।

Link copied!